সোমবার, ০৬ Jul ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাদকবিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, শাহজাদপুর উপজেলার নগর বায়ড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আলম হোসেন (২৬) ও পাবনা জেলার কালি আনী গ্রামের সোহরাব আলীর ছেলে ফরিদুল ইসলাম (৩১) ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২অক্টোবর) রাতে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী সড়কের বাঘাবাড়ী ওয়েল ডিপোর সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় (ঢাকা মেট্রো-ট-১২-০২২০) একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ৪০ কেজি গাঁজা, ২টি মোবাইল, ২টি সিমসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ সকালে উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com