সোমবার, ০৬ Jul ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সন্তান হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে চাচাতো ভাইয়ের ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে (২৫) একাধিকার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বর্তমানে ওই গৃহবধূ চার মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় আজ মঙ্গলবার ভোরে আরিফ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ওই নারী বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তার স্বামী বর্তমানে মালয়েশিয়ায় থাকেন। ওই নারী দুই সন্তানের জননী। স্বামী বিদেশ থাকায় তিনি একই উপজেলার ছোট আজলদী গ্রামে বাবার বাড়িতে থাকেন। এই সুযোগে গত ২৮ জুলাই রাত ১০টার দিকে চাচাতো ভাই আরিফ (৩৫) কৌশলে ওই ঘরে ঢুকে। এক পর্যায়ে একটি ছুরি বের করে সন্তানদের খুন করার ভয় দেখিয়ে জোর করে ওই নারীকে ধর্ষণ করে। এ ছাড়াও আরিফ এভাবে আরো একাধিকবার তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগে জানা যায়। এতে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ঘটনাটি আপোষ মিমাংসা করতে এলাকার মাতব্বররা চেষ্টা করেও ব্যর্থ হয়।

এ ঘটনায় গতকাল সোমবার দিবাগত রাতে ওই নারী বাদী হয়ে আরিফকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় মামলা করেন। আজ মঙ্গলবার ভোরে আরিফকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। আরিফকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com