সোমবার, ০৬ Jul ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় জাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে মন্ত্রীসভায় সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক এম মাইনুল হোসাইন রাজন বলেন, ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান এনে গতকাল একটি আইনের সংশোধনের প্রস্তাব পাস হয়েছে মন্ত্রীসভায়। এজন্য বাংলাদেশ ছাত্রলীগ পরিবার দেশরত্ন শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।’

তিনি আরো বলেন, ‘ধর্ষক কারো আপন হতে পারে না। এদের কোনো সংগঠন থাকতে পারে না। সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে আর এই সমাজে ধর্ষক তৈরি হবে না। ধর্ষণের শিকার নারীর ছবি শেয়ার না করে ধর্ষকের ছবি শেয়ার করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগ সহসভাপতি বায়েজিদ রানা, আকলিমা আক্তার এশা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নিলাদ্রী শেখর মজুমদার, আকতারুজ্জামান সোহেল, সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন, আহমেদ আরিফ, হাবিবুর রহমান লিটন, এনামুল হক, আলম শেখ প্রমূখ।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com