সোমবার, ০৬ Jul ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

গৃহবধূকে এসিড নিক্ষেপ : অপরাধীর যাবজ্জীবন, পরিকল্পনাকারী খালাস

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঝালকাঠির কাঁঠালিয়ায় রুনু আক্তার (৩৬) নামের এক গৃহবধূকে এসিড নিক্ষেপের অপরাধে দুলাল হাওলাদার (৪১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জারিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। মঙ্গলবার বিকেলে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা দায়রা ও জজ মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

মামলার অপর আসামি হাসিনা বেগম (৪৬) নামে এক নারীকে খালাস প্রদান করা হয়েছে।

জামিন নিয়ে পলাতক থাকায় দণ্ডপ্রাপ্ত দুলাল হাওলাদার রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের মৃত তানছুর হাওলাদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, কাঁঠালিয়ার পূর্ব ছিটকি গ্রামের লাল মিয়ার সঙ্গে ২০১৩ সালে প্রতিবেশী রব্বে আলীর মেয়ে রুনু আক্তারের বিয়ে বিচ্ছেদ হয়। পরে লাল মিয়া হাসিনা বেগম নামে একজনকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে বিচ্ছেদ হওয়ার পরেও রুনু আক্তারের দুই বছরের মেয়ের খোঁজ খবর রাখতেন বাবা লাল মিয়া। মাঝে মাঝে তাঁর মেয়েকে আদর করে বিস্কুট কিনে দিতেন। এতে লাল মিয়ার দ্বিতীয় স্ত্রী হাসিনা বেগম ক্ষিপ্ত হন। হাসিনা বেগমের কথায় তার পরিচিত দুলাল হাওলাদার ২০১৪ সালের ৩ মার্চ রাতে রুনু আক্তারের শরীরে এসিড নিক্ষেপে করেন।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com