সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের বাসাইল উপজেলার লাঙ্গলিয়া নদীতে ভেঙে পড়া বেইলি ব্রিজের মেরামত কাজ শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে মেরামত কাজ শুরু করেছে সরকারের সড়ক ও জনপদ বিভাগ।
এর আগে গত রোববার (১১ অক্টোবর) রাতে বালু বোঝাই একটি ট্রাক অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে যায়। এতে টাঙ্গাইল জেলা সদরের সঙ্গে বাসাইল ও সখীপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় কয়েক লাখ মানুষ ভোগান্তিতে পড়ে।
জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে ব্রিজ মেরামত করা সম্ভব হবে। এরপর থেকে টাঙ্গাইল জেলা সদরের সঙ্গে বাসাইল ও সখীপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।
নগরকন্ঠ.কম/এআর