সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

চট্টগ্রামে নব্য জেএমবি’র ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম জেলার লোহাগাড়া, সাতকানিয়া এবং বান্দরবান পার্বত্য জেলায় অভিযান চালিয়ে নব্য জেএমবি’র ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এই জেএমবি সদস্যরা চট্টগ্রামের ট্রাফিক পুলিশ বক্সে হামলার সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে। বুধবার দুপুরে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন রাইজিংবিডিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পার্বত্য জেলা, সাতকানিয়ার কেরানিহাট, লোহাগাড়ার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে নব্য জেএমবি’র ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মহিদুল আলম (২৪), মো. জহির উদ্দিন (২৮), মো. মঈন উদ্দিন (২০), মো. আবু সাদেক (১৯), রহমত উল্লাহ প্রকাশ আকিব (২৪) ও মো. আলা উদ্দিন (২৪)।

তারা গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের দুই নম্বর গেইটের ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার সঙ্গে জড়িত। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com