সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

স্ত্রীকে গরম খুন্তির ছ্যাকা, ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : স্ত্রীকে গরম খুন্তির ছ্যাকা দিয়ে নির্যাতনের অভিযোগে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বরগুনার সদর উপজেলার এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মোহাম্মদ পনু সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়ন পরিষদের বাসিন্দা। এ ঘটনায় তার ছেলে হৃদয়কেও (২২) গ্রেপ্তার করা হয়েছে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্যাতনের শিকার মার্জিয়া আক্তার ছবিকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাবা সামসুউদ্দিন সানু একজন মুক্তিযোদ্ধা। তিনি বলেন, বিয়ের পর থেকে পনু যৌতুকের দাবিতে তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। এ পর্যন্ত তিনি ৫ লাখ টাকার যৌতুক নিয়েছেন। আরও ২ লাখ টাকার দাবিতে প্রতিদিন নির্যাতন করছেন।

গ্রামবাসী জানায়, হৃদয় (২২) বাবার প্রশ্রয়ে মাদকসেবী হয়েছে। মাকে নির্যাতনে সহযোগিতা করে আসছে হৃদয়। বুধবার সকাল ১১টার দিকে খুন্তি গরম করে ছবির শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দেন পনু। ছবির চিৎকারে লোকজন জড়ো হলেও বাপ-ছেলের হুমকিতে কেউ ছবিকে উদ্ধারে এগিয়ে আসেনি। এক পর্যায়ে ছবিকে অজ্ঞান অবস্থায় উঠানে ফেলে রেখে গেলে প্রতিবেশী নারীরা তাকে উদ্ধার করে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com