বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাজারে এলো আইফোন ১২

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাজারে এলো প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন টুয়েলভ মডেলের মুঠোফোন। ৫জি সুবিধা সম্বলিত মিনি এবং প্রো ভার্সনের নতুন এই মডেল নিয়ে এসেছে জনপ্রিয় কোম্পানিটি।

অ্যাপলের সিইও টিম কুক মঙ্গলবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায় আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।

আইফোন মানেই আলোচনা আর উত্তেজনা। জেনে নেয়া যাক নতুন আইফোনে কি কি থাকছে?

সিরামিক সিল্ড সমৃদ্ধ মোবাইল ফোনটিতে রয়েছে ৬ দশমিক ১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। আইফোন ৫ মডেলের সাথে নতুন এই মডেলের খানিকটা মিল আছে। পাশাপাশি ৫ দশমিক ৪ ইঞ্চির মিনি ভার্সনের ডিসপ্লের দাম ধরা হয়েছে ৬৯৯ ডলার। ট্রিপল ক্যামেরার প্রো ভার্সনের দাম ৯৯৯ ডলার থেকে শুরু।

১৬ অক্টোবর থেকে আইফোন ১২-র প্রি-অর্ডার নেয়া শুরু হবে এবং বিক্রি শুরু হবে ২৩ অক্টোবর থেকে।

এদিকে চীনের অনলাইনের সবচেয়ে বড় ভিডিও মাধ্যম টেনসেন্ট হোল্ডিংস এবং বিলিবিলি অ্যাপলের আজকের লাইভস্ট্রিমিং কোনোরূপ ব্যাখ্যা ছাড়াই বন্ধ করে দিয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com