বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

দই-চিড়ার লাচ্ছি রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : গরমে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। পানিশূন্যতা পূরণে ও পেটের স্বস্তিতে খেতে পারেন দই-চিড়ার লাচ্ছি। দই-চিড়ার লাচ্ছি পেট ঠাণ্ডা রাখবে।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন দই-চিড়ার লাচ্ছি–

দই-চিড়ার লাচ্ছি

১/৩ কাপ চিড়া ১ কাপ পানিতে ভিজিয়ে রাখুন ৫ মিনিট। এর পর ধুয়ে পানি ফেলে দিন।
ব্লেন্ডারে পৌনে ১ কাপ মিষ্টি দই, আধাকাপ দুধ, ১ টেবিল চামচ চিনি ও চিড়া দিয়ে দিন। ব্লেন্ড করে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com