সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

বেড়াতে এসে গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বেড়াতে এসে এক কিশোরী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের মনছড়া এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার (১৪ অক্টোবর) দুপুরে থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গাজিপুর এলাকার আরজন আলী (২৪), একই এলাকার কাশেম আলী (২৫) ও পাপ্পু সূত্রধর (২৩) ।

গণধর্ষণের শিকার কিশোরীর বাড়ি নোয়াখালীতে। ওই কিশোরী কুলাউড়ার জয়পাশা এলাকায় তাঁর বাবার (সৎ) বাড়িতে বেড়াতে এসেছিলেন।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ওই কিশোরীর সৎ বাবা টাকার জন্য মেয়েকে ওই তিন যুবকের হাতে তুলে দেন। পরে ওই মেয়েকে তিন যুবক মনছড়া এলাকার এক বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। বুধবার সকালে বিষয়টি মনছড়ার স্থানীয় বাসিন্দারা ঘটনা বুঝতে পারলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে ও তিন ধর্ষণকারীকে গ্রেপ্তার করে। ঘটনার প্রধান আসামি ওই কিশোরীর সৎ বাবা ইমরান হোসেন পলাতক রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com