সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

দুর্গাপূজায় ৪ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর। ওই সময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

টানা চার দিনের ছুটির কারণে অনেক শিল্প প্রতিষ্ঠানে কাচামালের সংকট দেখা দিতে পারে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দর সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, পেট্রাপোল বন্দর দিয়ে দুর্গাপূজা ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে টানা চার দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ভারতের সিঅ্যান্ডএফ থেকে পত্র দিয়ে জানানো হয়েছে।

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, ভারতে দুর্গাপূজার ছুটি থাকায় ২৩ অক্টোবর সকাল থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা এ তথ‌্য জানিয়েছেন।

আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসে কাজ চলবে। ২৭ অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে আবার আমদানি-রপ্তানি শুরু হবে বলে বলে জানান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com