সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

মাগুরায় যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের পেছনে ধানখেত থেকে মনিরুল ইসলাম মীর (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি একই ইউনিয়নের মো. ইসহাক মীরের ছেলে বলে পুলিশ জানায়।

শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের পেছনে নির্জন মাঠের মধ্যে ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় দুইজন পুলিশকে খবর দেন। নিহতের শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পাওনা টাকা আদায় নিয়ে বিরোধের জেরে মনিরুলকে আজ বিকেল বা সন্ধ্যার কোনো এক সময় হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com