সোমবার, ০৬ Jul ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সিলেটে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিলেটের প্রেমের সম্পর্ক করে অপহরণের পর কিশোরীকে ধর্ষণের অভিযোগে রতন কর (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার ভোরে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রতন মৌলভীবাজার সদর উপজেলার বেকামুড়া গ্রামের মৃত গোপাল করের ছেলে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রেমের সূত্র ধরে গত ১২ অক্টোবর সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ থানার দক্ষিণ আশিঘর এলাকার এক কিশোরীকে অপহরণ করে সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে রতন। এ ব্যাপারে ভিকটিম নিজেই ফেঞ্চুগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করে।

অভিযোগের প্রেক্ষিতে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম আসামি দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর তাকে গ্রেপ্তারে অভিযানে নামে থানা পুলিশ। ধারাবাহিক অভিযানের এক পর্যায়ে বুধবার ভোরে টুকেরবাজার এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে রতনকে আদালতে উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com