সোমবার, ০৬ Jul ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের চেষ্টার দায়ে ১১ জেলেকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জুয়েল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই জরিমানা করেন।
জুয়েল আহমেদ জানান, ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নির্দেশনা অমান্য করে দৌলতপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার চেষ্টাকালে ১১ জেলেকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের প্রত্যেককে ২০০ করে মোট ২২০০ টাকা জরিমানা করা হয়।
মা ইলিশ শিকার বন্ধে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
নগরকন্ঠ.কম/এআর