সোমবার, ০৬ Jul ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

জামালপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নানা বাড়ি বেড়াতে এসে খেলতে গিয়ে পুকুরে ডুবে শাম্মী আক্তার (৬) ও মো. সামি (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরপাড়া গ্রামে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

মৃত খালাত ভাই-বোন চরপাড়া গ্রামের জমির উদ্দিনের দুই মেয়ের সন্তান। লাকি বেগমের মেয়ে শাম্মী আক্তার ও স্বর্ণা খাতুনের ছেলে সামির।

সরিষাবাড়ী থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে শিশু দুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে পুকুরের পানিতে তল্লাশি চালায়। তখন পানিতে ডুবে থাকা মৃতদেহ দুটি উদ্ধার করে স্থানীয়রা।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com