সোমবার, ০৬ Jul ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

কুমিল্লায় ২৮৬টি পাসপোর্টসহ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুমিল্লায় ২৮৬টি পাসপোর্ট, আবেদন ও নকল সিলমোহরসহ দালালচক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে র‌্যাব-১১ সিপিসি-২ মনোহরপুর ফাইন স্টুডিওতে অভিযান চালিয়ে এসব পাসপোর্ট ও কাগজপত্র জব্দ করে।
সেসময় স্টুডিওটির মালিক ও পাসপোর্ট দালাল চক্রের অন্যতম হোতা মোহাম্মদ আতিককে আটক করে র‌্যাব।

স্টুডিওতে তল্লাসির সময় র‍্যাব সদস্যরা ২১১টি নতুন পাসপোর্ট, ৭৫টি পুরনো মেয়াদোত্তীর্ন পাসপোর্ট, বিপুল পরিমাণ পাসপোর্টের আবেদন ফরম, বিভিন্ন সরকারি কর্মকর্তার পদবিসহ নকল সিলমোহর উদ্ধার করে।

র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর নাজমুস সাকিব জানান, ফটো স্টুডিওর আড়ালে মো. আতিক দীর্ঘদিন ধরে পাসপোর্টের দালালী ব্যবসা করে আসছে। এই চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com