সোমবার, ০৬ Jul ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দি গ্রামে কৌশলে পেটের মধ্যে করে ইয়াবা পাচারের সময় রাশেদুল (৩৫) নামে এক যুবককে বুধবার (১৪ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় কক্সবাজারের টেকনাফ থেকে পেটের ভেতরে করে আনা ২৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শ্রীপুর থানার সোতাতুন্দী গ্রামে আলীম শেখের মেহগনি গাছের বাগান থেকে মো. রাশেদুলকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
জিজ্ঞাসাবাদে রাশেদুল জানায়, সে টেকনাফ থেকে তার সহযোগী কাজলের (৩২) সহায়তায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কালো টেপে মুড়িয়ে কৌশলে পেটের মধ্যে করে বহন করে নিজ এলাকা সোনাতুন্দীতে নিয়ে আসে।
রাশেদুলের প্রকৃতির ডাকে সাড়া দিয়ে স্থানীয় লোকজনের সামনে মলত্যাগ করলে তার মধ্য ৫টি কালো টেপে মোড়ানো ২৭৬ পিস ইয়াবার সন্ধান মিলে।
শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ জানিয়েছেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
নগরকন্ঠ.কম/এআর