বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ফেসবুকে যে পোস্টগুলোতে অবশ্যই রিপোর্ট করবেন

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : ফেসবুক ব্যবহার করার সময় আমরা প্রত্যেকেই এমন অনেক পোস্টের সম্মুখীন হই, যেগুলো রিপোর্ট করা নিয়ে আমরা দ্বন্দ্বে পড়ে যাই। অনেক সময় আমরা এমন পোস্ট শেয়ার করি বা এমন পোস্টে কমেন্ট করি যার প্রভাব সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আবার কখনো কোন পোস্ট শেয়ার করা ঠিক হবে কি না তা নিয়েও দ্বিধাগ্রস্ত হই।

তবে ১০ ধরনের কন্টেন্ট যদি কোনো ফেসবুক গ্রুপ, পেজ, কমেন্ট, প্রোফাইল এমনকি মেসেঞ্জারের বার্তাতেও পান তাহলে নির্দ্বিধায় সেগুলো রিপোর্ট করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো।

নির্দিষ্ট কোনো মতবাদ বা ব্যক্তি সত্ত্বাকে অসম্মান করা হলে: যদি কোনো পোস্টে নির্দিষ্ট মতবাদ, লিঙ্গ, জাতি বা ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করে তবে সেই পোস্টটি এবং যে এই পোস্ট শেয়ার করেছে তাকেও রিপোর্ট করতে পারেন। জাতি, মতবাদ ও ধর্মীয় বিশ্বাস প্রত্যেকের নিজস্ব ব্যাপার এবং এগুলোর ভিত্তিতে কাউকে বিবেচনা করার অধিকার কারো নেই।

অশালীন ও আপত্তিকর ছবি থাকলে: যেসব কন্টেন্ট যৌন নির্যাতন বা জাতিগত সহিংসতা প্রচার করে অবিলম্বে সেসব পোস্ট রিপোর্ট করতে হবে। কারণ অন্য পোস্টের চেয়ে এই পোস্টগুলো বেশি শেয়ার হয় এবং ব্যবহারকারীরা এই পোস্টগুলো বিশ্বাসও করে বেশি, তাই এই ধরনের পোস্টগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।

হিংস্রতা ও অসহিষ্ণুতা প্রকাশ পেলে: যদি কোনো পোস্টে হিংস্রতা বা অসহিষ্ণুতা প্রকাশ পায় যা অন্যের অনুভূতিতে আঘাত করে তবে সেই পোস্টগুলো রিপোর্ট করুন। কারণ এই পোস্ট বা জিআইএফগুলো যখন কোনো ব্যক্তিকে কটাক্ষ করে করা হয় সেখান থেকে পারস্পরিক বা জাতিগত সংঘর্ষ হতে পারে।

ব্যক্তিগত তথ্যে অ্যাকসেস করার চেষ্টা করলে: নিজের অ্যাকাউন্ট এবং যে তথ্যগুলো অ্যাকাউন্টে শেয়ার করা হয় যেমন: ছবি, স্ট্যাটাস, চেক-ইনস, যোগাযোগের বিবরণ, কর্মস্থলের ঠিকানা ইত্যাদি, সে সম্পর্কে সতর্ক থাকুন। এসব তথ্য দেওয়ার ক্ষেত্রে ফেসবুকের প্রাইভেসি ও সিকিউরিটি টুলস ব্যবহার করুন। নইলে প্রতারক চক্র আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে যা আপনার নিজের এবং ফেসবুক কমিউনিটির জন্য ক্ষতিকর।

কোনো পোস্ট আপনার অনুমতি ছাড়া শেয়ার করা হলে: যদি আপনার নিজের কোনো পোস্ট বা ছবি আপনার অনুমতি না নিয়েই কেউ শেয়ার করেন যা আপনার গোপনীয়তা নষ্ট করে, তবে সেই ব্যক্তিকে ও পোস্ট রিপোর্ট করুন।

ভুয়া খবর হলে: ফেসবুকে এখন নানা ধরনের ভুয়া খবর ছড়িয়ে আছে। ব্যবহারকারীরা এই খবরগুলোর সত্যতা না জেনেই শেয়ার করে থাকেন। স্প্যাম আছে এমন পোস্টগুলো সম্পর্কে সতর্ক থাকুন বা যিনি পোস্টটি শেয়ার করেছেন অ্যাকাউন্টটি ফেক কিনা তা লক্ষ্য করুন।

পোস্টে সহিংসতামূলক ছবি বা ভিডিও থাকলে: যদি কোনো ভিডিও, ছবি বা গ্রাফিক্স কন্টেন্টে সহিংসতা বা অন্যের দুর্ভোগ ও অপমান সমর্থন করে তাহলে অবিলম্বে সেই পোস্টটি রিপোর্ট করুন। এতে পারস্পরিক সহিংসতা রোধ করা যাবে।

অপরাধমূলক কাজ প্রচার করলে: যদি কোনো পোস্টে সহিংসতামূলক অপরাধ, চুরি, জালিয়াতি বা কোনো অপরাধের বর্ণনা থাকে তবে সেই পোস্টটি সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে পারেন।

অন্যের ক্ষতি করতে উৎসাহিত করলে: যদি কোনো পোস্ট অপরাধমূলক কাজ করতে উস্কানি দেয় যা মানুষ, ব্যবসা বা প্রাণীর ক্ষতি করতে পারে, সেই পোস্ট রিপোর্ট করা আমাদের নৈতিক দায়িত্ব।

কোনো পোস্ট নিজের ক্ষতি বা আত্মহত্যা সমর্থন করলে: যদি কোনো পোস্ট হুমকিস্বরূপ হয় বা আত্মহত্যায় প্ররোচিত করে তাহলে দ্রুত স্থানীয় ইমার্জেন্সি সার্ভিসে যোগাযোগ করুন। যদি তা সম্ভব না হয় তাহলে পোস্টটি রিপোর্ট করুন। ফেসবুকই প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেবে যা তাদের সাহায্য করতে পারে।

আপত্তিকর কন্টেন্ট বা স্প্যাম রিপোর্ট করার উপায় হলো- পোস্টের ওপরের ডানদিকে ‘তিনটি ডট’-এ ক্লিক করে ‘ফাইন্ড সাপোর্ট’ বা ‘রিপোর্ট পোস্ট’ সিলেক্ট করা এবং পোস্টটি কীভাবে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের নির্দেশনা লঙ্ঘন করেছে তার বর্ণনার সঙ্গে মিলে এমন অপশনে ক্লিক করা। এ বিষয় সম্পর্কে আরো জানতে ভিজিট করুন www.facebook.com/communitystandards।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com