সোমবার, ০৬ Jul ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

মিতু হত্যায় অস্ত্র সরবরাহকারী ভোলা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রামের চাঞ্চল্যকর সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যায় অস্ত্র সরবরাহকারী আসামি এহতেশামুল হক ভোলা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মিতু হত্যা মামলায় জামিনে থাকা এই আসামিকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মইন উদ্দিন ভোলার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এমদাদুল আলম নামে এক ব্যবসায়ী ভোলার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com