সোমবার, ০৬ Jul ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার এলাকা থেকে বিজয় কুমার বিশ্বাস (৩৩) নামের এক বিকাশ এজেন্টের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে অলংকার আলিফ গলি থেকে বস্তাবন্দি অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার এসআই তৌফিকুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।
নগরকন্ঠ.কম/এআর