সোমবার, ০৬ Jul ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

নবীনগরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হানিফ মিয়া (৩৫) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের একটি ডোবা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

হানিফ মিয়া নুরজাহানপুর গ্রামের দুবরাজ মিয়ার ছেলে। নিহতের পরিবারের দাবি পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হানিফ মিয়াকে কুপিয়ে হত্যা করেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন হানিফ। রাতে পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেন। তবে তার সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নুরজাহানপুর গ্রামের একটি ডোবায় তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন বলেন, ‘খবর পেয়ে পুলিশ হানিফ মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে ব‌্যবস্থা নেওয়া হবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com