সোমবার, ০৬ Jul ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিলেটের কানাইঘাটে গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেছে আসাদ উদ্দিন (১৭) নামে এক তরুণের।
রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার হারাতৈল মাঝবড়াই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদ কাদিরগ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
পাঁচ নম্বর বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, উঁচু গাছের ডাল কাটার সময় অসর্তকতাবশত একটি ডাল ভেঙে আসাদের পেটের দিকে আঘাত করলে গাছেই প্রাণ হারিয়ে ঝুলতে থাকে। পরে স্থানীয়রা তার মরদেহ গাছ থেকে নামিয়েছেন।
নগরকন্ঠ.কম/এআর