সোমবার, ০৬ Jul ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

চাচার টেঁটার আঘাতে ভাতিজার মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাঁস-মুরগি পালনকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় চাচার টেঁটার আঘাতে ভাতিজা মারা যাওয়ার অভিযোগ উঠেছে।

নিহত ভাতিজার নাম সানাউল্লাহ। তার বাবার নাম আব্দুল সাত্তার।

শনিবার (১৭ অক্টোবর) রাতে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দীঘুলিয়ারটেক এলাকায় এঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান জানান, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে চাচা আক্তার হোসেন ভাতিজা সানাউল্লাহকে টেঁটা দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে তাকে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার সকালে মারা যান।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে চাচা পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com