সোমবার, ০৬ Jul ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

এলেংজানী নদীর ভাঙনে হুমকিতে রাস্তা ও সেতু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এলেংজানী নদীতে পানি কমে যাওয়ায় ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে রাস্তা, সেতু, দোকানপাট ও বসতবাড়ি।

রোববার (১৮ অক্টোবর) সকালে আটিয়া ইউনিয়নের ছিলিমপুর সেতুর পশ্চিম পাশে ভাঙন শুরু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা এলজিইডি’র প্রকৌশলী ও জেলা নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানিয়েছেন, সকাল থেকে সেতুর পশ্চিম পাশে নদীভাঙন চলছে। যেকোনো মুহূর্তে সেতু, রাস্তা ও দোকানপাট, বসতবাড়ি নদীতে বিলীন হতে পারে। এলজিইডি’র উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে।

দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ জানিয়েছেন, নদীভাঙন রোধে দ্রুত প্রদক্ষেপ নেওয়া হবে।

দেলদুয়ার উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, নদীর পানি কমে যাওয়ায় মাটি ধসে পড়ছে। এটা তেমন হুমকি নয়। তবে ভাঙন অব্যাহত থাকলে ঝুঁকি তৈরি হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com