বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আই অটোফোকাস প্রযুক্তির স্মার্টফোন ভিভো ভি২০ বাজারে

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের বাজারে মিলছে আই অটোফোকাস প্রযুক্তির স্মার্টফোন ভিভো ভি-২০। গত ৯ সেপ্টেম্বর নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটি বাজারে আনার ঘোষণা দেয় চীনা বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এর প্রি বুকিং চলেছে ১৫ অক্টোবর পর্যন্ত। আজ থেকে দেশের বিভিন্ন আউটলেট ও শোরুম থেকে ফোনটি কেনা যাবে।

এতে প্রথমবারের মতো আই অটোফোকাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ফোকাস ঠিক রেখে স্পষ্ট ছবি তোলার সুবিধা দেবে এই ফ্ল্যাগশিপ ফোনটি। এছাড়াও এতে এজি গ্লাস, ডুয়াল ভিডিও ক্যামেরাসহ দারুণ কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটিতে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে- যা এ যাবৎকালের সবচেয়ে বড় সেলফি ক্যামেরা। ফোনটির বাজার মূল্য রাখা হয়েছে ৩২ হাজার ৯৯০ টাকা, পাওয়া যাবে সানসেট মেলোডি ও মিডনাইট জ্যাজ রঙে।

৪০০০এমএএইচ ব্যাটারি যুক্ত ভিভো ভি২০ ফোনের পেছনে তিনটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। ক্যামেরাগুলো যথাক্রমে ৬৪, ৮ ও ২ মেগাপিক্সেলের। সামনের ক্যামেরাটি ৪৪ মেগাপিক্সেলের অটোফোকাস যুক্ত। সুপার ওয়াইড অ্যাঙ্গেল নাইট মোড ও ট্রাইপোড নাইট মোডের কারণে গভীর অন্ধকারেও ভালো মানে ছবি তোলা যাবে।

ফানটাচ ওএস১১ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ প্রসেসরি চালিত নতুন এই ফোনের র‌্যাম ও রম ৮ ও ১২৮ জিবি। এছাড়াও ফোনটির ডিসপ্লেতে ৬ দশমিক ৪৪ ইঞ্চির-যাতে এজি গ্লাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, ‘মিডরেঞ্জের নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটিতে আমরা আই অটোফোকাস প্রযুক্তি এনেছি যার মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল ফটোগ্রাফিতে পেশাদার ফটোগ্রাফির সুবিধা পাবেন। এছাড়াও ডুয়াল ভিডিও ক্যামেরার সুবিধা থাকায় অনলাইনে ক্লাস করতে অথবা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরিতে স্মার্টফোনটি কাজে লাগবে বলে আমরা আশা করছি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com