বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শেষ হলো বাংলাদেশ রোবট অলিম্পিয়াড

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : শিক্ষার্থীদেরকে রোবটিক্সের প্রতি আগ্রহী করে তোলার মধ্য দিয়েই শেষ হলো তৃতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২০। অনলাইনে আজ বিকালে এ অলিম্পিয়াডের সমাপনী এবং ফলাফল ঘোষণা করা হয়। এর আগে গত ৯, ১০, ১৬ এবং ১৭ অক্টোবর তারিখে অনলাইনেই এ অলিম্পিয়াড আয়োজিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘বর্তমান প্রজন্ম রোবট অলিম্পিয়াডে অংশ নিয়ে আন্তর্জাতিক বিশ্বে দেশের মান উজ্জ্বল করছে। ছোট থেকেই ছেলেমেয়েদের রোবটিক্সের সঙ্গে পরিচিত করতে পারলে ছেলেমেয়েরা আরো সৃজনশীল হয়ে উঠতে পারবে।’

রোবট অলিম্পিয়াডের আয়োজনে সার্বিক সন্তোষ জানিয়ে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ খুব শিগগির আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের আয়োজক দেশ হতে পারবে। এক্ষেত্রে আইসিটি ডিভিশন সার্বিক সহযোগিতা প্রদান করবে।

সমাপনী এবং ফলাফল ঘোষণা অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান উই রোবটিক্সের নির্বাহী পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা প্যাট্রিক মায়ার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল করিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. শামীম আহমেদ দেওয়ান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান।

এ সময় বাংলাদেশ ফ্ল্যাইং ল্যাবস এর কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। এছাড়াও জানানো হয়, প্রতি বছর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে (বিডিআরও) অংশগ্রহণকারীর সংখ্যা শতকরা ৮০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে এবং এবছর ৭৩১ জন অংশগ্রহণকারীর মধ্যে প্রায় ১৯ শতাংশই বালিকা।

ভার্চুয়াল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল। সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।

এ বছর জাতীয় পর্বে দেশের ৬২টি জেলা থেকে ৭৩১ জন শিক্ষার্থী অংশ নেয়। ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, রোবট গ্যাদারিং এবং রোবটিক বুদ্ধি (কুইজ প্রতিযোগিতা)- মোট ৪ ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনলাইনে রোবট অলিম্পিয়াডের এই ৪ ক্যাটাগরি থেকে মোট ৪৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

জাতীয় পর্বের এই ৪৩ বিজয়ীদের মধ্য থেকে পরবর্তীতে হাতে-কলমে প্রশিক্ষণ এবং ওয়ার্কশপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। দক্ষিণ কোরিয়ার দ্যেগু শহরে অনুষ্ঠিতব্য ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল গঠনের লক্ষ্যে আঞ্চলিক পর্বের নিয়ম অনুসারে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। জুনিয়র এবং চ্যালেঞ্জ (সিনিয়র)- এই দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ৩য় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২০ এর আয়োজক বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com