সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

ছাতকে গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সুনামগঞ্জের ছাতকে ৩৫ বছরের এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় শাহ আলম (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শাহ আলমকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ভোরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মইনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শাহ আলম মইনপুর গ্রামের মৃত মাসুম খানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শেখ নাজিম উদ্দিন জানান, গত রোববার (১৮ অক্টোবর) রাতে ওই গৃহবধূ কাজ থেকে ফেরার পথে তার পিছু নেন শাহ আলম। একপর্যায়ে তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন শাহ আলম।

পরে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাশের সহায়তায় আজ ভোরে তাকে গ্রেপ্তার করে ছাতক থানায় পাঠানো হয়।

ওসি শেখ নাজিম উদ্দিন আরও জানান, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে এবং শাহ আলমকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com