সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়িটি আগের আদলে ফিরিয়ে আনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতির পিতা বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়িটি আগের আদলে ফিরিয়ে আনার কাজ করা হচ্ছে। কয়েক দফা সংস্কার ও রং করে আধুনিক করে ফেলা হয়েছিল। সেখান থেকে আমরা ফিরিয়ে আনার কাজ করছি। প্রধানমন্ত্রী বিষয়টির উপর নজর রাখছেন।

বলেছেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিতে টুঙ্গিপাড়ায় একটি সাংস্কৃতিক একাডেমি করা হবে। সেখানে শিল্পকলার সকল বিভাগ ও লাইব্রেরি থাকবে। ইতোমধ্যে ডিজাইন প্রস্তুত করা হয়েছে। দেশের অন্যান্য জায়গায় খাস জমিতে করা হলেও টুঙ্গিপাড়ায় জমি অধিগ্রহণ করে সাংস্কৃতিক একাডেমি করা হবে।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ ছাড়া তিনি বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি পরিদর্শন করেন এবং সংস্কার কাজের অগ্রগতির খোঁজখবর নেন।

এসময় তার সহধর্মিনী সোহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com