সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

রংপুরে ঠিকাদারের সাড়ে ১২ লাখ টাকা খোয়া

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রংপুর নগরীর প্রাণকেন্দ্র কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা থেকে এক ঠিকাদারের সাড়ে ১২ লাখ টাকা খোয়া গেছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার সময় টাকা খোয়া যায়। পুলিশ বলছে, মোটরসাইকেলের পিছন থেকে ওই ঠিকাদারের টাকা চুরি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর কেরানীপাড়া এলাকার ঠিকাদার সুজন মিয়া দুপুর ১২টার দিকে সোনালী ব্যাংক কাচারি বাজার শাখা থেকে সাড়ে ১২ লাখ টাকা উত্তোলন করেন। পরে মোটরসাইকেলের পিছনে টাকার ব্যাগ রেখে স্টাট দেওয়ার পর পিছন ফিরে দেখেন ব্যাগটি নেই। কে বা কারা ব্যাগটি নিয়ে উধাও হয়ে গেছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ঘটনাস্থলে পুলিশ আসে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com