সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সড়কে ঝরল তিন প্রাণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জের তাড়াশে রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ায় একজন নিহত হয়েছে। সোমবার সকালে তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরে ঢুকে গেলে রাজিব (১৭) নামের একজন নিহত হয়। নিহত রাজিব মহিষলুটি গ্রামের রহিচ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারের পূর্বপাশে একটি বসতবাড়ির ভেতরে ঢুকে পরলে ঘরে ঘুমিয়ে থাকা যুবক রাজিব ট্রাকের সাথে চাপা লেগে ঘটনাস্থলেই সে মারা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরনব্বী জানান, সেমবার সকালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়লে ঘটনাস্থলে রাজিব নামে একজন নিহত হয়। নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবহন আইনে ট্রাকের ড্রাইভার ও মালিকের নামে মামলা দায়ের করা হবে।

গোপালগঞ্জে কভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষার্থী নিহত
গোপালগঞ্জে কভার্ড ভ্যানের ধাক্কায় ইয়াসিন শরীফ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত ও তার ভাই আহত হয়েছে। আজ সোমবার বিকাল পৌনে ৪টায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইয়াসিন গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের ইরাত আলী শরীফের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবু নাঈম জানান, আজ সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় রিকশা ভ্যানের ওপর বসে ইয়াসিন ও তার ভাই ইমরান অন্যের মাছ শিকার দেখছিল। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জের দিকে আসা একটি কাভার্ড ভ্যান রিকশা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুই ভাই সড়কের ওপর ছিটকে পড়ে আহত হয়। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হলে বিকেল পৌনে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনের মৃত্যু হয়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সখীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওয়াসিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে বড়চওনা-ধইন্যাজানি সড়কের বাঘেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াসিম ওই এলাকার প্রবাসী আব্দুস সবুর মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওয়াসিম সোমবার সকালে বাড়ির পাশে শিশুদের সাথে খেলতে যায়। এ সময় বড়চওনা-ধইন্যাজানি সড়ক পারাপার হতে গেলে একটি অটোভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। সখীপুর থানার এসআই বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com