সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

রায়হান হত্যা: কনস্টেবল টিটু ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্রের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদলত।

মঙ্গলবার (২০ অক্টোবর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, আজ দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান গ্রেপ্তারের তথ‌্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে রায়হান আহমেদ নামের এক যুবককে আটক করে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। অভিযোগ উঠেছে, ওই রাতে ফাঁড়িতে তার ওপর নির্যাতন চালায় পুলিশ। পরে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় গত ১১ অক্টোবর রাতে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। এ মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

রায়হানের মৃত‌্যুর ঘটনায় ১২ অক্টোবর এসআই আকবরসহ ওই ফাঁড়ির চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com