রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

বিবস্ত্র করে নারী নির্যাতন: চতুর্থ আসামির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে চাঞ্চল্যকর গৃহবধূ নির্যাতন ও পর্ণোগ্রাফি মামলার ৪ নম্বর আসামি ইস্রাফিল হোসেন (২২) আদালতে আত্মসমর্পণ করেছে। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) বিকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করে ইস্রাফিল। সে মধ্য একলাশপুর গ্রামের মোহর আলী মুন্সী বাড়ীর আমিন উল্যার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সেপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী এ তথ‌্য নিশ্চিত করেন।

ইন্সেপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী বলেন, ‘ঘটনার পর থেকে পলাতক থাকা ইস্রাফিল বুধবার (২১ অক্টোবর) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২ নম্বর আমলী আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করে। আদালতের জ্যেষ্ঠ বিজারিক হাকিম মাসফিকুল হক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। ইস্রাফিলের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। পরবর্তী তারিখে রিমান্ড আবেদনের শুনানি হবে।’

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তাদের ঘরে ঢোকে। বিষয়টি দেখে পায় স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার।

রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে। সেখানে তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীকে মারধর শুরু করে। এক পর্যায়ে ওই নারীর বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।

৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েল দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ইস্রাফিলসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও পর্নোগ্রাফি মামলা দুটি পিবিআই তদন্ত করছে। গৃহবধূর দায়ের করা ধর্ষণ, র‌্যাবের করা বিষ্ফোরক ও অস্ত্র আইনে মামলা তিনটি বেগমগঞ্জ মডেল থানা পুলিশ তদন্ত করছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com