বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাংলাদেশে ভিএমওয়্যারের আপগ্রেডেড সাইবার সিকিউরিটি

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : এন্টারপ্রাইজভিত্তিক সফটওয়্যার খাতের শীর্ষস্থানীয় উদ্ভাবক প্রতিষ্ঠান ভিএমওয়্যার ইনকরপোরেট আজ তাদের সিকিউরিটি বা নিরাপত্তা বিষয়ক নতুন অগ্রগতি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এর ফলে, নতুন ডিজিটাল প্রেক্ষাপট ও বাস্তবতায় বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সুরক্ষিতভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে এবং সব জায়গাসহ প্রাইভেট ও পাবলিক ক্লাউডেও কর্মীদের কাজ সহজ করবে।

প্রতিষ্ঠানটির সিকিউরিটি বা নিরাপত্তা বিষয়ক প্ল্যাটফর্মের নতুন এ অগ্রগতি পাবলিক ও প্রাইভেট ক্লাউড ও নিরাপত্তা কার্যক্রমকে অধিকতর সুরক্ষিত করবে। পাশাপাশি, প্রধান তথ্য-নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাপ, যেকোনো ক্লাউড কিংবা ডিভাইসে ইন্টেলিজেন্সের মাধ্যমে সুরক্ষিত অ্যাকসেসের সুযোগ করে ভবিষ্যতের ব্যবসার জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।

ভিএমওয়্যার কার্বন ব্ল্যাকস গ্লোবাল থ্রেট প্রতিবেদন অনুযায়ী, কোভিড-১৯ বৈশ্বিক মহামারিতে বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি বহুলাংশে বেড়েছে। প্রতিবেদনে বিশ্বের ৯১ শতাংশ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ প্রতিকূল সময়ে কর্মীরা ঘরে বসে কাজ করার কারণে সামগ্রিকভাবে সাইবার হামলা অনেক বেড়েছে। বিশ্বজুড়ে জরিপে অংশ নেয়া ৩২ শতাংশ মানুষই সাইবার নিরাপত্তার হুমকি ব্যাপারে উদাসীন।

‘এ অনিশ্চিত সময়ে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে ডিজিটাল উদ্ভাবনের ওপর অনেক বেশি নির্ভর করছে। দীর্ঘমেয়াদে সফল হতে তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে,’ বলেন ভিএমওয়্যার বাংলাদেশের কান্ট্রি সেলস ম্যানেজার ইউসুপ ফারুক।

তিনি বলেন, ‘ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, তাদের ব্যবসায়িক রূপান্তরকে সহজীকরণ ও পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশে টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য বিভিন্ন উদ্ভাবন নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ভিএমওয়্যার।’

ভিএমওয়্যারের ক্লাউড, অ্যাপ আধুনিকীকরণ, নেটওয়ার্কিং, নিরাপত্তা এবং ডিজিটাল কর্মক্ষেত্রের প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারযোগ্য ও সংগতিপূর্ণ ডিজিটাল ভিত্তি হিসেবে তৈরি করবে, যেটি যেকোনো জায়গা থেকে পরিচালনা ও পাশাপাশি অ্যাপ্লিকেশনকে সুরক্ষিত রাখবে।

সম্প্রতি উন্মোচিত হওয়া ভিএমওয়্যার কার্বন ব্ল্যাক ওয়ার্কলোড প্রতিষ্ঠানগুলোকে অত্যাধুনিক সাইবার সুরক্ষা নিশ্চিত করে এর ঝুঁকি হ্রাস করবে। নতুন এ সমাধানটি এন্ড-টু-এন্ড সমাধান দেবে এবং ব্যবস্থাপনার কাজকে সহজ করবে। সিকিউর অ্যাকসেস সার্ভিস এজ এবং ডিজিটাল কর্মক্ষেত্র এবং এন্ডপয়েন্ট সিকিউরিটি প্রযুক্তি ক্লাউড, অ্যাপ্লিকেশন কিংবা যেকোনো ডিভাইসে সমন্বিতভাবে কাজ করবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com