রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনা; ৫ জনের প্রাণহানি, আহত অন্তত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে মহারাষ্ট্রের নন্দুর্বার জেলায় একটি খাদে পড়ে যায় বাসটি। এই দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩৪ জন। স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বাসটি মালকাপুর থেকে গুজরাটের সুরাটের দিকে যাচ্ছিল। অন্য একটি বাসের ধাক্কায় প্রায় ৬০ থেকে ৮০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। পুলিশ ও স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। খবর পেয়ে জেলার কালেক্টর রাজেন্দ্র ভারুদ এবং সিনিয়র পুলিশ কর্মকর্তরা দ্রুত ঘটনাস্থলে যান।

নন্দুর্বার জেলার পুলিশ সুপারিটেন্ডেন্ট মহেন্দ্র পণ্ডিত জানিয়েছেন, দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৪ জন। মৃতদের মধ্যে রয়েছেন বাসের চালক, ক্লিনার এবং তিনজন যাত্রী। আহতদের দ্রুত ভিসারওয়াদি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com