রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত স্বামীর লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন স্ত্রী। পথে লাশবাহী অ্যাম্বুলেন্সে মারা গেলেন স্ত্রীও।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই দম্পতির বাড়ি উপজেলার দাড়িয়াপুর মাজারপাড় এলাকায়।

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিক‌্যাল অফিসার ফরিদ হোসেন এ তথ‌্য নিশ্চিত করেন।

স্বজনদের বরাত দিয়ে ফরিদ হোসেন জানান, তিন দিন আগে উপজেলার দাড়িয়াপুর গ্রামের নেওয়াজ মিয়া (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১২টার দিকে তার মৃত‌্যু হয়।

সে সময় নেওয়াজ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে স্বামীর লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার তক্তারচালা এলাকায় পৌঁছালে তিনি অচেতন হয়ে পড়েন। রাত আটটার দিকে অ্যাম্বুলেন্সে থাকা স্বজনরা সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পেয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তার মৃত‌্যু হয়েছে পোস্ট মর্টেমের রিপোর্ট ছাড়া বলা সম্ভব না।

দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শামীম বলেন, ‘অসুস্থ হয়ে একজন হাসপাতালে গেলেও লাশ হয়ে বাড়ি ফিরলেন স্বামী-স্ত্রী দুজনেই। তাদের একটি কন‌্যা সন্তান রয়েছে।’

 

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com