রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

গাজীপুরে পোশাক শ্রমিক ধর্ষণ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় কারখানা থেকে বাসায় ফেরার পথে এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে কাশিপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্টো পলিটন পুলিশের ডিসি (ডিবি উত্তর,মিডিয়া) জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— বায়োজিদ (৩০), আমিনুল (২৮) ও শাহাদাত (৩৫)। তাদের বাড়ি কাশিপুরের সারদাগঞ্জ এলাকায়।

স্থানীয়দের বরাত দিয়ে ডিসি জাকির হাসান জানান, ওই নারী সারদাগঞ্জ এলাকার এক পোশাক কারখানায় চাকরি করেন। বৃহম্পতিবার রাতে কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে একই এলাকার স্কয়ার গেট এলাকায় পৌঁছলে কয়েক যুবক ওই নারীকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি কাশিমপুর থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে আটক করে।

ডিসি আরও জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com