বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পাবজিতে নতুন ইনফেকশন মোড

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : জনপ্রিয় মোবাইল গেম ‘পাবজি মোবাইল’ হ্যালোইন উপলক্ষে গেমারদের বাস্তবধর্মী অভিজ্ঞতা দিতে নিয়ে এসেছে নতুন ইনফেকশন মোড। আগামী ৯ নভেম্বর পর্যন্ত খেলোয়াড়রা বিনামূল্যে কনটেন্ট আপডেটের মাধ্যমে অ্যাকশন-প্যাকড গেম ভ্যারিয়েন্টের সেরা ইনফেকশন মোডে প্রবেশ করতে পারবে। এছাড়াও শিগগির আসছে পাবজি মোবাইলের হ্যালোউইকস উদযাপনের অংশ হিসেবে নিউ ইন-গেম থিম ও কস্টিউম।

ইনফেকশন মোডে খেলোয়াড়রা ম্যাচের শুরুতে জম্বি ও ডিফেন্ডার দুটি দলে বিভক্ত হবে। এক্ষেত্রে জয়ের জন্য ম্যাচ শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমার আগেই জম্বিদেরকে অবশ্যই সকল ডিফেন্ডারকে পরাজিত করতে হবে, কিন্তু যদি একজন ডিফেন্ডারও বেঁচে থাকে, তাহলে ডিফেন্ডার দল চিকেন ডিনার পাবে। যদিও ডিফেন্ডাররা সুপার আগ্নেয়াস্ত্র এম৪১৬ ও একে৪৭ ব্যবহার করতে পারে, জম্বিরা শুধুমাত্র মেলি আক্রমণের ক্ষমতা ব্যবহার করতে পারে।

তবে একবার পরাজিত হলে, ডিফেন্ডাররা আক্রান্ত হবে এবং জম্বি হিসেবে পুনরুজ্জীবিত হবে, এমনকি তারা ফাস্ট জম্বি, স্টেলথ জম্বি এবং জম্বি কিং-এ রূপান্তরিত হতে পারে। এছাড়া ডিফেন্ডারদের মধ্যে যখন তিনজন বেঁচে থাকবে তখনই ডিফেন্ডাররা ভ্যানকুইশার নামক শক্তিশালী যোদ্ধাতে রূপান্তরিত হতে পারবে। ভ্যানকুইশারদের দ্বারা মারা গেলে আর পুনরুজ্জীবিত করা যাবে না।

পাবজি মোবাইল অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগলের প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com