রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

কলারোয়ায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাতক্ষীরার কলারোয়ায় এক কলেজ ছাত্রী গণধর্ষনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। বর্তমানে ওই কলেজ ছাত্রী সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল এ রকম একটি ঘটনা শুনেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। ওই কলেজ ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তিনি জেনেছেন।

অভিযুক্ত ধর্ষকরা হলো উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের নজরুল, মানিকনগর গ্রামের মোস্তাজুল ও শাহিনুর।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজ ছাত্রী জানায়, বুধবার দুপুরের পর তিনি কলারোয়া বাজারে যান বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য। জিনিসপত্র কেনাকাটা শেষে সন্ধ্যার পর জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের বলফিল্ডের পাশের ইটের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উক্ত তিন যুবক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে তাকে জোরপূর্বক সেখানকার একটি বাগানে নিয়ে যায়।

এরপর তারা তাকে মুখে কাপড় (স্কাফ) ঢুকিয়ে ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই ছাত্রী।

ধর্ষণের শিকার হওয়া ওই কলেজ ছাত্রীর মা অভিযোগ করে বলেন, এ ঘটনা শুনেই ঘটনাস্থলে যাওয়ার পর স্থানীয় ইউপি সদস্য আমিরুল ধর্ষকদের পক্ষ নিয়ে আমাকে মারধর করে।’ তিনিও বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে, এ ঘটনায় যাতে মামলা না হয় সেজন্য ধর্ষকরা তাদের ভয়ভীতি প্রদর্শন করছেন বলে তারা জানান। তবে, তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে সদর হাসপাতালের গাইনী বিভাগে ওই কলেজ ছাত্রীর চিকিৎসা চলছে। তিনি আরো জানান, বর্তমানে ওই ছাত্রী অনেকটা সুস্থ্য হয়ে উঠেছে।

পুলিশ পরিদর্শক হারান চন্দ্র পাল আরও জানিয়েছেন, এর আগেও ওই তরুণী কয়েকজনের বিরুদ্ধে একই অভিযোগ দিয়েছিলেন বলে তিনি শুনেছেন। তবে এখন যদি অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নিবেন তারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com