রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাগুরায় দুর্গাপূজা দেখে ফেরার পথে মোটরসাইকেল দুঘটনায় চন্দন বিশ্বাস (১৪) নামের নবম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

নিহত চন্দন নতুন বাজার এলাকার তেতুতলা পাড়ার ডেকোরেটর ব্যবসায়ী চঞ্চল বিশ্বাসের ছেলে। সে মাগুরা শুভেচ্ছা প্রি-পারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে রাজবাড়ী জেলার সমাধীনগর গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মামা অনুপ বিশ্বাস বলেন, চন্দন ও তার এক বন্ধু মোটরসাইকেল চালিয়ে দুগাপূজা দেখে মাগুরায় ফিরছিল। পথিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে আঘাত গেলে পাশে একটি নালার মধ্যে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ তাকে মৃত ঘোষাণা করেন।

এ ঘটনায় মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন বলেন, স্কুল ছাত্র নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com