বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অনলাইনে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নতুন ৯ সেবা

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত করল আরও ৯টি সেবা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক অনাড়ম্বর সভার মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম।

পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ছাড়পত্র সংক্রান্ত ৯টি সেবা ওএসএস পোর্টালে যুক্ত হয়ে হাই-টেক পার্কের ওয়ান স্টপ সার্ভিস আরো এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে বিনিয়োগকারীগণ পরিবেশ ছাড়পত্রের জন্য ওএসএস প্ল্যাটফর্ম ব্যবহার করে অল্প সময়ের মধ্যে সেবা গ্রহণ করতে পারবেন।

ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ এবং ওয়ান স্টপ সার্ভিস (বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ) বিধিমালা, ২০১৯ অনুযায়ী বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় মোট ১৪৮টি সেবা প্রদান করা হচ্ছে যার মধ্যে ১১টি সেবা অনলাইনে (https://ossbhtpa.gov.bd) পোর্টালের মাধ্যমে প্রদান করা হয়ে আসছে। আজ চালু হওয়া ৯টি সেবা যুক্ত হওয়ায় এখন সেবা গ্রহীতারা ২০টি সেবা অনলাইনের মাধ্যমে পাবেন। বিনিয়োগকারীগণকে অতি সহজে, অল্প সময়ে ও কম খরচে সেবা প্রদান করার লক্ষ্যে ২০১৮ সাল থেকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সেবা প্রদান শুরু করে। এটি উন্নয়নে সহযোগিতা করছে দেশিয় সফটওয়্যার প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেড।

ওএসএস টিম সূত্রে জানা যায়, ওয়ান স্টপ সার্ভিস দ্বারা দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা হাই-টেক পার্কগুলো হতে মানসম্পন্ন ও কার্যকর সেবা প্রদান করা সম্ভব হবে এবং বিনিয়োগকারীরা কোনো রকম জটিলতা ছাড়াই সহজে বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন, যা দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে আরো ত্বরান্বিত করবে। অনলাইনে প্রদানযোগ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের আওতায় নিয়ে আসা হবে। এতে ইজ অব ডুয়িং বিজনেস (Ease of Doing Business) ইনডেক্সে বাংলাদেশের উন্নয়ন তরান্বিত করা সম্ভব হবে বলে মনে করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com