রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

ঢাকায় জাল ভিসা প্রতারক চক্রের মূলহোতা আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাল ভিসা প্রতারক চক্রের মূল হোতাকে আটক করেছে র‌্যাব। তার নাম সিদ্দিকুর রহমান (৪৫)। রাজধানীর মিরপুরের শাহ্আলীর কুসুমবাগ আবাসিক এলাকা থেকে বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৪-এর কমান্ডিং অফিসার মোজাম্মেল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাবের কমান্ডিং অফিসার মোজাম্মেল হক জানান, সিদ্দিকুর দীর্ঘদিন ধরে মিরপুরের বিছিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডে অটোপাস নামের একটি অফিস খুলে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে আসছিল। দেশের বিভিন্ন এলাকায় তার দালাল রয়েছে। ওই দালালেরা নিরীহ মানুষকে মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ ও ভারতসহ বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে সিদ্দিকের অফিসে নিয়ে আসলে তাদের জাল ভিসা দিয়ে প্রতারণা করা হতো। আটকের পর সিদ্দিকুর র‌্যাবের জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com