রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

২৪ অক্টোবর: হাসতে নেই মানা

নগরকন্ঠ ডেস্ক , নগরকন্ঠ.কম :
* জোকস-১
দুই বন্ধুর মধ্যে ঝগড়া লেগেছে। রাগে এক বন্ধু অপর বন্ধুকে বলল-
১ম বন্ধু: তুই কী জানিস? তুই তো একটা গাধা।
২য় বন্ধু: তুই কি কোনোদিন গাধা দেখেছিস?
১ম বন্ধু: অবশ্যই। এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে।

* জোকস-২

এক বন্ধু আরেক বন্ধুকে রাগের মাথায় বলছে-
১ম বন্ধু: আর একটা ফালতু কথা বলবি, থাপ্পড় দিয়ে তোর ৬৪ দাঁত ফেলে দেবো।

সেটা শুনে তাদের আরেক বন্ধু বলে উঠল-
৩য় বন্ধু: দোস্ত, আগে জানতাম, মানুষের দাঁত থাকে খুব বেশি হলে ৩২টি। আর তুই কি না ওকে বলছিস, ওর ৬৪ দাঁত ফেলে দেবি?
১ম বন্ধু: আমি আগেই জানতাম, তুই মাঝখানে এসে নাক গলাবি। তাই তোরটাসহ হিসাব করে বলেছি।

* জোকস-৩

শিক্ষক: তুমি স্কুলে দেরী করে এলে কেন?
বাবুল: সাইনের কারণে স্যার।
শিক্ষক: কিসের সাইন?
বাবুল: ওই যে লেখা ছিল, ‘সামনে স্কুল, আস্তে চলুন’।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com