রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

রংপুরে ওএমএসের ৪৯ বস্তা চাল আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রংপুর নগরীতে ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করার সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত ৩ জনের ৫৫ হাজার টাকা জরিমানা করেছে। ওএমএস ডিলার মমিনের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা জানান, সোমবার দুপুরে সরকারি খাদ্য গুদাম থেকে খোলা বাজারে চাল বিক্রি না করে কালোবাজারে বিক্রির জন্য পাচারকালে নগরীর আলমনগর রবার্টসনগঞ্জ এলাকায় ৪৯ বস্তা চাল আটক করেন এলাকাবাসি।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ৩ আসামি আসলাম, আশফাক ও ইসলাম বাবুকে দোষি সাব্যস্ত করে ৫৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া ডিলার মমিন উদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার আদেশ দেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com