রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নাটোরের লালপুরে বাস দুর্ঘটনায় জোসনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম।
জোসনা বেগম পাবনা জেলার চাটমোহর উপজেলার নড়াইখালি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নাটোর-পাবনা সড়কের গোধড়া এলাকায় রাজশাহীগামী চঞ্চল নামের যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা জোসনা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এসে আহত জোসনা বেগমকে উদ্ধার করে পাটোয়ারী ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পরে বড়াইগ্রাম হাইওয়ে থানার পুলিশ এসে খাদে পড়া বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
নগরকন্ঠ.কম/এআর