রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সাভারে নিজ বাসায় পোশাক শ্রমিককে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার সাভার উপজেলার নিজ বাসায় এক নারী পোশাক শ্রমিককে (২৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীর বাবা বাদী হয়ে সোমবার (২৬ অক্টোবর) সকালে সাভার মডেল থানায় মামলা করেছেন। তবে পলাতক ধর্ষকের পরিচয় নিশ্চিত হতে পারেননি ভুক্তভোগী ও পুলিশ।

এর আগে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে সাভারের নামাবাজার কাঠপট্টি এলাকার ভাড়া বাসার নিজ শয়নকক্ষে ধর্ষণের শিকার হন ওই নারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার রাতে ওই নারী কারখানা থেকে বাসায় ফেরেন। রাতের খাবার খেয়ে শয়নকক্ষের দরজার খিল আটকে ভেতরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে এক দুর্বৃত্ত কৌশলে দরজা ধাক্কা দিলে তা খুলে যায়। পরে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। এক পর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় অজ্ঞাত ওই দুর্বৃত্ত।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. আল আমিন জানান, অভিযুক্তের পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তারের চেষ্ট চলছে। ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com