রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

আলু বৃত্তান্ত

নিউজ ডেস্ক, নগরকন্ঠ.কম : আলু

১.
১ম বন্ধু : ভাত খেতে বসে কান্নাকাটি করস ক্যান?
২য় বন্ধু : মেস লাইফে এ প্রথম আলু ছাড়া ভাত খাচ্ছি! তাই শোকে কাঁদছি।

২.
গার্লফ্রেন্ড : এত কিছু থাকতে তুমি আমাকে আলু গিফট করলে কেন?
বয়ফ্রেন্ড : এ বাজারে আলুর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পাইনি তাই।

৩.
১ম বান্ধবী : শুনলাম আলু নাকি গরুকে খাওয়ানো হয়েছে তাই দাম বেড়েছে!
২য় বান্ধবী : ঠিকই শুনছস, তোর দুলাভাই তো আলু ছাড়া কিছুই বুঝে না!

৪.
১ম কলিগ : আলু-ই একমাত্র নিরপেক্ষ তরকারি, যা সব কিছুর সঙ্গেই ম্যাচ করত।
২য় কলিগ : দাম বাড়ার পর মনে হচ্ছে, নিরপেক্ষ বলে আর কিছু রইল না। আফসোস!

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com