বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ওয়াইফাই ৬-এর গতি ৪ গুণ বেশি

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : সময় এখন পঞ্চম প্রজন্মের ইন্টারনেট তথা মোবাইল কমিউনিকেশনের। টেলিকম কোম্পানিগুলো ধীরে ধীরে ৪জি থেকে ৫জি নেটওয়ার্ক আপগ্রেডের কাজ করছে।

ঠিক একইভাবে আপগ্রেডেশনের পথে এগোচ্ছে ওয়াইফাই কানেকশনও। এতদিন ছিল ওয়াইফাই ৫। আসছে পরবর্তী সংস্করণ ওয়াইফাই ৬। ইতোমধ্যে বাজারে বেশ কিছু ডিভাইস এসেছে যেগুলোর ওয়াইফাই ৬ কানেকটিভিটি রয়েছে। ওয়াইফাইয়ের নতুন সংস্করণ সম্পর্কে অনেকেরই ধারণা কম। ওয়াইফাই ৬ আসলে ওয়াইফাই ৫-এর একটি আপগ্রেডেড ভার্সন।

এর নেটওয়ার্ক ক্যাপাসিটি ওয়াইফাই ৫-এর চেয়ে কমপক্ষে ৪ গুণ বেশি। তার সঙ্গে এটি ইউজারদের অত্যন্ত দ্রুতগতি দিয়ে থাকে। একাধিক ডিভাইসে যোগ করলেও ওয়াইফাই খুব ভালোভাবে কাজ করে এবং তা স্পিডও দেয় খুবই দ্রুত।

দশম জেনারেশনের ইনটেল চিপসেটযুক্ত ল্যাপটপ ওয়াইফাই ৬ সাপোর্ট করে। যে ল্যাপটপে ইনটেলের গিগ প্লাস টেকনোলজি রয়েছে, সেখানে ইন্টারনেট স্পিড ওয়াইফাই স্পিড ৬ রাউটারের সঙ্গে দ্বিগুণ হয়ে যাবে। এ ছাড়া গ্যালাক্সি এস ১০, নোট ১০ ও আইফোন ১১ ইত্যাদি ডিভাইস ওয়াইফাই ৬ সাপোর্ট করে। কিছুদিনের মধ্যেই আরও অন্যান্য প্রায় সব ডিভাইসে সাপোর্ট করবে ওয়াইফাই ৬।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com