বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সোনালী-বিডিবিএল ব্যাংকের সিনিয়র অফিসারের লিখিত পরীক্ষা ৩ নভেম্বর

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ‘সিনিয়র অফিসার (আইটি)’ পদের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২ ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় শুরু হবে। রাজধানীর নীলক্ষেত হাইস্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হবে ওই পরীক্ষা।

সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ‘সিনিয়র অফিসারের (আইটি) ২০১৮ সালভিত্তিক ৩৬টি শূন্যপদে সরাসরি নিয়োগের লক্ষ্যে ২০ অক্টোবর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ পরীক্ষায় উত্তীর্ণ ৪০৬ প্রার্থীর রোল নম্বর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd/career/oct272020_bscs_134.pdf) প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র নিয়েই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষার হলে প্রবেশের আগে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার হলে মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপিসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

[প্রিয় পাঠক, আপনিও দৈনিক যুগান্তর অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-jugantorlifestyle@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com