রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নীলফামারীর জলঢাকায় বাক প্রতিবন্ধী এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার ভোরে আইয়ুব আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কৈমারী ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রামের মৃত মহদ্দি মামুদের ছেলে।
গৃহবধূর স্বামী জানান, গতকাল সোমবার দুপুরে বাড়ির পাশের বাঁশঝাড়ে শুকনা পাতা কুড়াতে যান তার বাক প্রতিবন্ধী স্ত্রী। এ সময় গ্রামের ইয়াকুব আলী তাকে একা পেয়ে ধর্ষণ করে। বিষয়টি তার (স্বামী) নজরে পড়লে দ্রুত পালিয়ে যায় ইয়াকুব। এ ঘটনায় রাতে তিনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে ইয়াকুব আলীকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করে দুপুরে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর