রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

নোবিপ্রবিতে জেলহত্যা দিবস পালিত

নিউজ ডেস্ক, নগরকন্ঠ.কম : আজ ৩ নভেম্বর। জেলহত্যা দিবস। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর নোবিপ্রবি শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশন পুষ্পস্তবক অর্পণ করে। শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসিম উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধরণ সম্পাদক মো. মাজনুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ।

এ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স সমিতির নেতৃবৃন্দ ও ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com